Monday, June 8, 2026

ধরণা দিয়ে বিধি লঙ্ঘন করেননি মমতা, শীতলকুচির ভাইরাল ভিডিও নিয়ে ধন্দে কমিশন

Date:

Share post:

রাজ্যে চতুর্থ দফায় রক্তক্ষয়ী ভোটের (West Bengal Assembly Election) দিন কোচবিহারের শীতলকুচিতে (Shitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলিতে নিহত হয়েছেন চারজন তরতাজা যুবক। গুরুতর আহহ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। চলছে অভিযোগ-পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের (EC) ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এরই মধ্যে শীতলকুচির ঘটনার অভিশপ্ত ১২৬ নম্বর বুথের বাইরে যে ঘটনা ঘটেছিল, তার ভিডিওটি ভাইরাল (Viral Video) হয়েছে। যদিও নিজেদের পর্যবেক্ষণে এই ভিডিও “বিকৃত” বলে মনে করছে নির্বাচন কমিশন। আজ, বৃহস্পতিবার এ বিষয়ে পুলিশ পর্যবেক্ষক (Police Observer) বিবেক দুবে (Vibek Dube) জানান, কেন জওয়ানরা গুলি চালালেন সেটাও স্পষ্ট নয়। প্রচুর মানুষকে দেখা যাচ্ছে লাঠি হাতে ঘুড়ছে। কেন্দ্রীয় বাহিনী না থাকলে বুথ দখল হতে পারত। এই ধরনের জমায়েত হলে তাদের ছত্রভঙ্গ করতে এবার ১৫১ ধারা অনুযায়ী আটক করার নির্দেশও দিলেন তিনি।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে ২৪ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করায় কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে যে ধরণা (Dharma) দিয়েছেন, সেটা সেটা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেনি বলেই মনে করছে কমিশন বলেও জানালেন বিবেক দুবে।

আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়কেই তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান শতাব্দী

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...