Wednesday, June 24, 2026

চাকদহে বুথের সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার নির্দল প্রার্থী

Date:

Share post:

বুথের কাছে আগ্নেয়াস্ত্র সহ এক নির্দল প্রার্থীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার ভোটের দিন সকালে এই ঘটনাটি ঘটেছে চাকদায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,  আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বুথের কাছে ঘুরছিলেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক। অভিযোগ নির্দল প্রার্থী কৌশিক ভৌমিক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভোটাররদের ভয় দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। তবে নির্দল প্রার্থী কৌশিক ভৌমিকের দাবি, তাঁকে লক্ষ্যে করে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র তাক করেছিল। তাদের ধরতে যেতেই দুষ্কৃতীরা সেটি ছুড়ে পালিয়ে যায়। সেটাই তুলে নিয়ে তিনি পুলিশের কাছে জমা দিতে যাচ্ছিলেন! আগ্নেয়াস্ত্রটি  দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘিরে ফেলেন নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে। প্রত্যক্ষদর্শীদের দাবি  কৌশিক পকেটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিলেন। কিন্তু সেটি তার পাঞ্জাবির পকেট থেকে কোনও ভাবে পড়ে যায়।   কিছুক্ষণ পর পুলিশ আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। এদিকে নির্দল প্রার্থীর দাবি, আমাকে লক্ষ্য করে বন্দুক ছুড়ে পালায় দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্রটি পুলিশের কাছে নিয়ে যাচ্ছিলাম, দাবি নির্দল প্রার্থীর। গোটা ঘটনার খবর পেয়েই বিস্তারিত রিপোর্ট চায় নির্বাচন কমিশন।

Advt

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...