Wednesday, May 13, 2026

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএম প্রার্থী মীনাক্ষির ইলেকশন এজেন্ট

Date:

Share post:

এবার করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট নির্মল জানা। সামশেরগঞ্জ, জঙ্গিপুরের সংযুক্ত মোর্চার প্রার্থী, তৃণমূল নেতা আবদুর রহমানের পর মারা গেলেন সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য।

ষাটোর্ধ্ব এই বর্ষীয়ান নেতা গতকাল রাতে করোনা রিপোর্ট পজিটিভ নিয়ে চণ্ডীপুর হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে মৃত্য়ু হয় নির্মলের।

আরও পড়ুন-অডিও ফাঁস: বিজেপির দিকে আঙুল তুলে কমিশনে অভিযোগ তৃণমূলের

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয় শুক্রবারই মারা গিয়েছেন, মুর্শিদাবাদ জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। শনিবার সকালে করোনার কবলে মৃত্যু হয়ছে মুরারইয়ের বিদায়ী বিধায়কের। ‘ভোট-বঙ্গে’ করোনায় আক্রান্ত হয়ে একের পর এক রাজনৈতিক নেতার মারা যাচ্ছেন। কোভিড প্রোটোকল না মেনেই যেভাবে অবাধে চলছে নির্বাচনী প্রচার মিটিং মিছিল জমায়েত তাতে ঊর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ।

Advt

Related articles

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...