Monday, June 22, 2026

শর্তসাপেক্ষ জামিন পেলেন লালকেল্লা হিংসায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু

Date:

Share post:

আড়াই মাস বন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন লালকেল্লা হিংসায় অভিযুক্ত অভিনেতা দীপ সিধু। দিল্লির এক আদালত শনিবার তাঁর শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। তবে তাঁর পাসপোর্টটি জমা রাখা হয়েছে।
চলতি বছর প্রজাতন্ত্র দিবসের দিনে ট্রাক্টর মিছিল বের করেছিলেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের মধ্যেই একাংশ লালকেল্লায় গিয়ে ভাঙচুর চালায় ও ধর্মীয় পতাকা উত্তোলন করে। পুলিশের অভিযোগ অভিনেতা দীপ সিধুর ইন্ধনে অশান্তি ছড়ানো হয়। ঘটনার পরই বেপাত্তা হয়ে যান অভিনেতা তথা গায়ক দীপ সিধু। গত ৯ ফেব্রুয়ারি তাঁকে হরিয়ানার কার্নাল থেকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে লাল কেল্লায় ভাঙচুরের উসকানি ছাড়াও জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তোলা হয়। শনিবার দিল্লি আদালতে মামলার শুনানিতে বলা হয়,” ভারতীয় সংবিধানে প্রতিবাদের অধিকারের কথা উল্লেখ থাকলেও পুলিশের এফআইআরে সেই অধিকারের উপর কোনওভাবেই জোর দেওয়া হয়নি।” এরপর দুটি ব্যক্তিগত বন্ডে স্বাক্ষর করে ও গ্যারান্টি হিসাবে দুই বন্ডের ক্ষেত্রেই ৩০ হাজার টাকা জমা রেখে দীপ সিধুকে জামিন দেওয়া হয়। সঙ্গে তাঁর পাসপোর্টটিও জমা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দীপ সিধু-র আইনজীবী জানান, ২৬ জানুয়ারির অশান্তির ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না। বিশৃঙ্খলা শুরুর আগেই তিনি চলে এসেছিলেন এবং পুলিশকেও সাহায্য করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে। যাঁরা হিংসায় জড়িত, তাঁদের শাস্তি দেওয়া উচিত। কেবল আন্দোলনে উপস্থিত থাকার প্রেক্ষিতে কাউকে শাস্তি দেওয়া যায় না।

Advt

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...