Tuesday, May 19, 2026

শ্রীলেখা, মিমি, পায়েল, আবীর-পঞ্চম দফায় ভোট দিলেন তারকারা

Date:

Share post:

শনিবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। এদিন নিয়ম মেনে সকাল থেকে ভোট দিলেন রাজ্যের একঝাঁক তারকা। জলপাইগুড়িতে এদিন নিজের এলাকায় ভোট দিলেন মিমি চক্রবর্তী। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৫৫ নং বুথে ভোট দেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।

শনিবার সকাল সকাল তেঘরিয়ায় ভোট দেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। সেখানে অবশ্য ইতিমধ্যেই চতুর্থ দফায় ভোট হয়ে গিয়েছে। টুইটে আঙুলে ভোটের কালির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পায়েল লেখেন, ‘আমার হয়ে গিয়েছে, এবার আপনাদের পালা’।

দমদম কেন্দ্রের ভোটার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন দমদম বৈদ্যনাথ স্কুলে ভোট দিতে সপরিবারে আসেন তিনি। ভোট দিয়ে তিনি জানিয়ে দেন যে তিনি কাকে ভোট দিয়েছেন।

আরও পড়ুন- ধর্মীয় উস্কানিতে বাজিমাত করার চেষ্টা: নজরুলকে কেন অসম্মান বিজেপির!

পঞ্চম দফায় সপরিবারে বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্য়ায় ও অভিনেত্রী ইশা সাহাও।

দক্ষিণ দমদম পুরসভার বাগুইআটি দক্ষিণপাড়া ২৫৪ নম্বর বুথে ভোট দিলেন অদিতি মুন্সি। রাজারহাট গোপালপুর কেন্দ্রে অদিতির প্রতিপক্ষ অভিজ্ঞ বিজেপির শমীক ভট্টাচার্য। নিজের কেন্দ্রে ভোট দিলেন দুজনেই।

কোভিড বিধি মেনে সস্ত্রীক ভোট দেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসু। কালিন্দী হাউসিং এর খেলার মাঠের পার্শ্ববর্তী বুথে সকাল সকাল ভোট দেন দমদম বিধানসভার তৃণমূল প্রার্থী।

Advt

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...