Monday, March 16, 2026

রাজ্যে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ হাজার ৭১৩

Date:

Share post:

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৪ দিনে রেকর্ড হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা । পাশাপাশি বেড়েছে মৃত্যুর হারও। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজারের গণ্ডি পেরিয়েছে। রাজ্যে শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯১০। শনিবার তা বেড়ে হয়েছে ৭ হাজার ৭১৩। একলাফে এত পরিমাণে সংক্রমণ আগে কখনও হয়নি। যদিও পাল্লা দিয়ে বাড়ছে নমুনা সংগ্রহও।

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় হাজার আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭১৩ জন হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ২০০০ ছুঁয়েছে।

অন্যদিকে বাকি জেলাগুলিতেও সংক্রমণের হার চোখ রাঙাচ্ছে । কলকাতা ও উত্তর ২৪ পরগনা ছাড়াও কয়েকটি জেলায় সংক্রমণের হার উর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের নিরিখে দেখা যাচ্ছে কলকাতায় ১৯৯৮, উত্তর ২৪ পরগনায় ১৬৩৯, হাওড়ায় ৪৩২, দক্ষিণ ২৪ পরগনায় ৪৯১ জন আক্রান্ত হয়েছেন।এছাড়াও বীরভূমে দৈনিক আক্রান্ত ৪০৬, হুগলিতে ৩২১, পশ্চিম বর্ধমানে ৩১০, মালদহ ৩৪৪ জন আক্রান্ত ধরা পড়েছেন।

Advt

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...