Wednesday, May 13, 2026

অতিমারির জের, স্থগিত জেইই মেইন-এর পরীক্ষা

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই আতঙ্কে ভুগছে গোটা দেশ। একদিকে ভোট প্রচার, অন্যদিকে জমায়েতের কারণে লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। এই আবহে সবথেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে পড়ুয়ারা। দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধের পর বিভিন্ন পরীক্ষা পিছিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এবার করোনার জেরে কার্যত বাতিল হয়ে গেল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা  (জেইই মেইন) পরীক্ষা। এপ্রিল মাসেই এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এই পরীক্ষা স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন।

টুইটারে রমেশ লেখেন, ‘আমি আবারও বলতে চাই, ছাত্রছাত্রীদের শারীরিক ভাবে সুস্থ থাকা এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, সেটাই এই মুহূর্তে আমাদের কাছে সব চেয়ে গুরুত্বপূর্ণ। কবে পরীক্ষা হবে, তা শীঘ্রই জানানো হবে। দিনক্ষণ ঘোষণা এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকবে’।

অতিমারির জেরে এর আগেও বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। মহারাষ্ট্রে দ্বাদশ ও দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়। এরপরও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে বাতিল হয়েছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষাও। এপ্রিল মাসের ২৭,২৮,২৯,৩০ তারিখ এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল জানান, আপাতত ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা  পরীক্ষা স্থগিত  রাখা হল। কবে পরীক্ষা হবে তা জানাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Advt

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...