Wednesday, June 3, 2026

করোনা পরিস্থিতিতে বাংলায় সব নির্বাচনী সভা বাতিল করলেন রাহুল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের (assembly election) প্রচারে বাংলায় (bengal) আর কোনও সভা করবেন না কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। করোনা অতিমারি (corona pandemic) পরিস্থিতিতে এরাজ্যে তাঁর বাকি সমস্ত নির্বাচনী সভা বাতিল ঘোষণা করলেন কংগ্রেস সাংসদ রাহুল। তিনি জানান, যেভাবে পশ্চিমবঙ্গে করোনা বাড়ছে সেই আবহে সব রাজনৈতিক মিছিল, মিটিং, র‍্যালি বাতিল করা হল। পাশাপাশি তিনি বাকি রাজনৈতিক নেতাদেরও এই একই কাজ করার আর্জি জানিয়েছেন। রাহুল এদিন টুইটে আবেদন করেন, করোনাভাইরাসের লাগামছাড়া সংক্রমণ রুখতে সব দলের নেতারা যেন বাকি দফার জন্য স্থগিত রাখেন তাঁদের নির্বাচনী মিছিল মিটিং।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে ইতিমধ্যেই সিপিআইএম তথা বামফ্রন্টের তরফে কোনও বড় নির্বাচনী জমায়েত আর হবে না বলেই জানানো হয়েছে। বিশেষ পরিস্থিতিতে এই পদক্ষেপ বলে উল্লেখ করেছেন বাম নেতারা। তবে সংযুক্ত মোর্চার দুই শরিক এই সিদ্ধান্ত নিলেও জনসভা ও মিছিল চালিয়ে যাচ্ছে নির্বাচনী ময়দানে মূল দুই প্রতিদ্বন্দ্বী তৃণমূল ও বিজেপি। রবিবার একাধিক জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত শাহ। যদিও করোনা পরিস্থিতিতে শেষ তিনদফার ভোট একসঙ্গে করার আর্জি জানিয়েছিলেন মমতা। তবে সেই আবেদনে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

Advt

Related articles

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...