Friday, May 22, 2026

গরমে রক্তসঙ্কট তুঙ্গে, এগিয়ে এলো অল স্টুডেন্টস ক্লাব

Date:

Share post:

গ্রীষ্মকালীন রক্ত সংকট নতুন কিছু নয়। প্রতিবছরই গরমকালে রক্তের চাহিদা বাড়ে, আর সে তুলনায় জোগান কমে। ফি বছরের এই ছবিটাকে পাল্টে দিতে এবার উদ্যোগী হল বাঁকুড়া পৌর এলাকার রাজগ্রামের অল স্টুডেন্টস ক্লাব। রীগ্যাল ক্লাব ও বাসুলীমাতা ক্লাবের আন্তরিক সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেছে তাঁরা। বর্তমান কোভিড পরিস্থিতি মাথায় রেখে মাস্ক, স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ সব কিছুর ব্যবস্থা করা হয়েছিলো উদ্যোক্তাদের তরফ থেকে, এককথায় করোনা বিধি মেনেই আয়োজন করা হয় এই রক্তদান শিবির। এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নারী পুরুষ মিলে মোট ৩৫ জন রক্তদাতা তাঁদের রক্তদান করেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। এই শিবিরের মূল উদ্যোক্তা ক্লাবের আহ্বায়ক রাহুল দত্ত জানান, বর্তমান অতিমারির সময়ে হসপিটালে তীব্র রক্ত সংকট দেখা দেওয়ায় এবং থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে তাঁদের এই রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান শিবির সফল করে তোলার জন্য তিনি রক্তদাতা ও সকল মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “মার্চ এপ্রিল মে জুন, এই চার মাসে খুব কম পরিমাণ রক্তদান শিবিরের আয়োজন হয়ে থাকে জেলায়। এরজন্য গ্রীষ্মকালে একটা কৃত্রিম রক্ত সংকট তৈরি হয়। সেই পরিস্থিতি যাতে না হয় তার জন্য এবছর সারা রাজ্যে ১৭,৬৮৮ বোতল রক্ত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাঁকুড়ায় মোট ৩৫২ টি রক্তদান শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে । এজন্য ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, সরকারি হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র, বিডিও, মহকুমা শাসক, পুলিশ সুপারের অফিস থেকে থানা -সকলের কাছে অনুরোধ করা হয়েছে। যে কোনও রক্তদান শিবিরে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।

আরও পড়ুন- কলকাতায় আর কোনও বড় জনসভা করবেন না, কোভিড পরিস্থিতিতে সাফ জানালেন মমতা

Advt

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...