Friday, May 8, 2026

উন্মাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন, কটাক্ষ মহুয়া মৈত্রর

Date:

Share post:

সারা দেশের মতোই এ রাজ্যেও করোনার বাড়বাড়ন্ত চরমে পৌঁছচ্ছে।  এ অবস্থায় বাকি তিনদফার ভোট একদিনে সেরে ফেলার দাবি জানাচ্ছেন মুখ্যমন্ত্রী (chief minister mamata banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আটদফায় ভোট করানোর পক্ষপাতী ছিলেন না। কিন্তু নির্বাচন কমিশন (election commission) সেসব কিছুতেই কর্ণপাত করেনি। আর এখন করোনা পরিস্থিতি লাগামছাড়া হতে চলেছে। এই অবস্থাতেও নিজেদের সিদ্ধান্তে অনড় কমিশন। বাকি তিনদফা ভোটকেও এক দফায় আনতে রাজি নয় তারা।  এই প্রেক্ষিতে  এদিন নিজের ট্যুইটার  হ্যান্ডলে  কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তিনি নির্বাচন কমিশনকে উন্মাদ বলে কটাক্ষ করেছেন। নির্বাচন নিয়ে বিজেপি  ও নির্বাচন কমিশনকে  একযোগে আক্রমণ করে ট্যুইট করেছেন মহুয়া।  তৃণমূল সাংসদ লিখেছেন, ‘কেন নির্বাচন কমিশন আমাদের মারার জন্য নরক তৈরি করছে? কেন মহামারী আইন চালু এবং একসঙ্গে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হল না? ভোটারদের জীবনের থেকে বিজেপি প্রার্থীদের প্রচারের অধিকার বেশি জরুরি? উন্মাদের মতো আচরণ করছে নির্বাচন কমিশন।’

Advt

Advt

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...