Monday, May 18, 2026

জয় শ্রীরাম” না বলায় মা-হারা অসহায় বালককে বেধড়ক মার বিজেপি নেত্রীর স্বামীর

Date:

Share post:

বয়স মাত্র ৯! রাজনীতির কূটকচালি বোঝে না। বছর কয়েক আগে মা-কে চিরতরে হারিয়েছে। স্ত্রী’র আকস্মিক মৃত্যুর পর বাবা মানসিকভাবে অসুস্থ। কার্যত “অনাথ” শিশুর মতো রাস্তাঘাটে ঘুরে বেড়ায় সে। স্থানীয় কিছু সহৃদয় মানুষ ও প্রতিবেশীদের সাহায্যেই তার কোনওরকমে দিন কাটে।

এই মা-হারা অসহায় বালক এবার আক্রান্ত। অপরাধ, চায়ের দোকানের কাকু “জয় শ্রীরাম” (Jai Sriram)বলতে বলেছিল, এবং সে তা বলতে অস্বীকার্নকরে। উল্টে “জয় বাংলা” (Joy Bangla) বলে সে। এরপরই নদিয়ার (Nadia) শান্তিপুরের ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা ওই নাবালকের (Minor Boy) উপর চড়াও হয় “চা-কাকু”! যিনি এলাকায় বিজেপির (BJP)দাপুটে কর্মী বলে পরিচিত। নাম, মহাদেব প্রামানিক। জানা গিয়েছে, তাঁর স্ত্রী মিঠু প্রামানিক বিজেপির ২৯ নম্বর মহিলা মোর্চার সভানেত্রী। অভিযুক্ত মহাদেবের বেধড়ক মারে গুরুতর জখম অবস্থায় ওই বালককে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়। সেখান থেকে বর্তমানে জখম ওই বালক রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

 

ঠিক কী ঘটেছিল?

গতকালসোমবার মা-হারা ওই ৯ বছরের বালক অন্যদিনের মতোই দুপুরে ঘুরতে ঘুরতে অভিযুক্ত বিজেপি কর্মীর চায়ের দোকানে গিয়েছিল। অভিযোগ, তখন ওই বিজেপি কর্মী তাকে “জয় শ্রীরাম” বলতে বলে বাধ্য করতে থাকে এবং বলে “জয় শ্রীরাম” বললেই চা পাবে, নতুবা নয়। তারপর তাকে মারধর শুরু করে মহাদেব। এই ঘটনায় শান্তিপুর থানার ফুলিয়ার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীর এমন অমানবিক আচরণে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছে। ঘটনার পর থেকে পলাতক বিজেপি কর্মী মহাদেব প্রামানিক। তদন্তে নেমেছে পুলিশ।

 

বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার এসসি মোর্চা সাধারণ সম্পাদক অঙ্কন সরকার তাঁর প্রতিক্রিয়াতে জানান, ঘটনার পুরোটা তাঁর জানা নেই। তবে এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করে না তাঁদের দল। যদিও অভিযুক্ত বিজেপির কেউ নয় বলে দাবি করেন অঙ্কনবাবু।

Advt

 

 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...