Tuesday, April 28, 2026

জমায়েতে রাশ টেনে বঙ্গভোটে পূর্ব নির্ধারিত সব সভাই করবেন মোদি-শাহরা

Date:

Share post:

করোনা (Corona) আবহে প্রবল সমালোচনার মুখে ভোটবঙ্গে (West Bengal Assembly Election) এবার জমায়েত নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিল বিজেপি (BJP)। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এক প্রেস বিবৃতি দিয়ে জানান, পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ কেন্দ্রীয় নেতারা ছোট ছোট জনসভা (Small Rally) করবেন। একই সঙ্গে “আপনা বুথ কোভিডমুক্ত” কর্মসূচি নেওয়া হবে।

প্রেস বিবৃতিতে বিজেপি জানিয়েছে, “পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন চলছে। সেখানে সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া অত্যন্ত জরুরি। তাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় নেতারা ছোট সভা করবেন। যেখানে করোনা বিধি মেনে ৫০০ জনের বেশি জমায়েত করতে পারবেন না। এবং এখন থেকে রাজ্যজুড়ে ৬ কোটি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হবে।”

বিজেপির এমন সিদ্ধান্তকে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তাদের বক্তব্য, অবশেষে মোদি-অমিত শাহদের ঘুম ভেঙেছে। তবে বিজেপির সভায় এমনিতেই লোক হচ্ছে না, সেক্ষেত্রে লোক কমানোর কথা বলে লোক হাসাচ্ছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ভোট প্রচারের জন্য বাংলায় ডেইলি পেসেঞ্জারি না করে, করোনা থেকে দেশকে মুক্তি দেওয়ার উপায় খুঁজুন তাঁরা।

উল্লেখ্য, দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। ব্যতিক্রম নয় বাংলাও। আক্রান্ত্রের সংখ্যার রেকর্ড প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে। ঘটছে মৃত্যু। সেই কারণেই কোভিড পরিস্থিতিতে বাংলায় আর সভা না করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বামেরাও বড় জমায়েত করবে না বলে আগেই জানিয়েছে। কলকাতায় বড় সভা না করার কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি বিচার করে এবার সেই পথে হাঁটল বিজেপিও (BJP)। বাংলায় প্রধানমন্ত্রীর (PM Modi) আরও ৪টি সভা করার কথা। অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডারও (JP Nadda) একাধিক কর্মসূচি রয়েছে। ওই সভাগুলি বাতিল করা হচ্ছে না। বরং স্যানিটাইজার, মাস্ক ও সামাজিক দূরত্ব মেনে কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহল বলছে, দেরি তে হলেও বোধোদয় হয়েছে গেরুয়া শিবিরের। তবে কর্মসূচি বাতিল করলে, সেটা আরও বেশি ফলপ্রসূ

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...