Monday, May 18, 2026

ভোটের আবহে অশান্ত মুর্শিদাবাদ, বোমার আঘাতে মৃত্যু কংগ্রেস কর্মীর

Date:

Share post:

ভোটের (West Bengal Assembly Election) মুখে ফের চেনা ছবি মুর্শিদাবাদে (Murshidabad)। অশান্ত মুর্শিদাবাদে রাজনৈতিক সংঘর্ষের বলি হলেন এক কংগ্রেস (Congress) সমর্থক। বোমার (Bombing) আঘাতে মৃত ওই কংগ্রেস কর্মীর নাম কাসেম আলি (৫২)। এই ঘটনায় কংগ্রেস ও তৃণমূল (TMC) একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।

জানা গিয়েছে, গতকাল সোমবার রাতে তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে হরিহরপাড়া থানার রায়পুর অঞ্চলের খোশালপুর বিলধারি পাড়া এলাকায়। শুরু হয় মুড়ি-মুড়কির মতো বোমাবাজি। আর তখনই বোমার আঘাতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। জখম দু’পক্ষের ১০ জন।

আরও পড়ুন-জমায়েতে রাশ টেনে বঙ্গভোটে পূর্ব নির্ধারিত সব সভাই করবেন মোদি-শাহরা

তৃণমূলের অভিযোগ, হরিহরপাড়ার রায়পুরে সভা সেরে ফেরার পথে সোমবার রাতে তৃণমূল কর্মীদের উপর প্রথমে অতর্কিতে হামলা চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। কংগ্রেস কর্মীদের পাল্টা অভিযোগ, প্রথমে হামলা চালায় তৃণমূল।

দুই পক্ষের মধ্যেই ব্যাপক বোমাবাজির মধ্যে আহত হন কংগ্রেস কর্মী কাসেম আলি। গুরুতর জখম অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এখনও এলাকা থমথমে। রয়েছে চাপা উত্তেজনা। ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ টহলদারি করছে। তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advt

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...