Friday, March 13, 2026

শীতলকুচির অডিও টেপ চাইল কমিশন

Date:

Share post:

রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর(Central Force) গুলিতে নিহত হয়েছিলেন চারজন তরতাজা যুবক। ভোটবঙ্গে যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। নিহতদের পোস্টমর্টেম রিপোর্ট আসার পর সেই বিতর্ক আরও বেড়েছে। খুব কাছ থেকে বুক ও পিঠে গুলি করা হয়েছে এমন রিপোর্ট দেখে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ান এই ঘটনাকে “ঠাণ্ডা মাথায় পরিকল্পিত খুন” বলে দাবি করেছেন।

এদিকে বিজেপির অভিযোগের ভিত্তিতে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission Of India) শীতলকুচির ঘটনার পর তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ফোনালাপের ব্যাপারে রাজ্যে দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের আধিকারিকদের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। একইসঙ্গে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপ চেয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, শীতলকুচিতে গুলি চালনার পর কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়কে ফোন করে নিহতদের মৃতদেহ আগালে রাখতে বলছিলেন মমতা। ঘটনার পরদিন
শীতলকুচিতে তাঁর যাওয়ার কথা ছিল। এমনই একটি ফোনালাপ প্রকাশ্যে এনেছে বিজেপি (BJP)। ওই ফোনের ব্যাপারে জানতে চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এই ঘটনায় মুখ্যমন্ত্রীর ফোন ট্যাপের অভিযোগ তুলেছিল তৃণমূল।

Advt

spot_img

Related articles

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...