Monday, April 27, 2026

ওরা মন্দির-মসজিদ করেছে, মমতা করছেন উন্নয়ন: অভিষেক

Date:

Share post:

ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে তোপ দাগলেন যুব তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  বুধবার, পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রচারসভায় তিনি বলেন, “ওরা মন্দির-মসজিদের রাজনীতি করেন। আর মমতা বন্দ্যােপাধ্যায় পরিকাঠামো, উন্নয়নের রাজনীতি করেছেন”। এই প্রসঙ্গে তৃণমূল সরকারের জনকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক।

এদিনের সভা থেকে দলবদলুদের তুলোধোনা করেন তৃণমূলের যুব সভাপতি। তিনি বলেন, তৃণমূলের থেকে সব সুবিধা নিয়ে এখন এজেন্সির ভয়ে বিজেপিতে গিয়েছে গদ্দাররা।

করোনা (Carona) পরিস্থিতির ভয়াবহতা নিয়ম কেন্দ্র তথা বিজেপিকে দুষেছেন অভিষেক। তাঁর কথায়, “মধ্যপ্রদেশ-উত্তরপ্রদেশ-গুজরাটে এক হাত দূরে দূরে মৃতদেহ দাহ করা হচ্ছে। কারণ, ওই সব রাজ্যে অনেক বছর ধরে ক্ষমতায় আছে ওরা। আর সেখানে মন্দির-মসজিদের রাজনীতি করেছে।” পরিসংখ্যান দিয়ে অভিষেক বলেন, গুজরাটে ৭ কোটি বাসিন্দার জন্য হাসপাতালে ১৮ হাজার বেড। অথচ বাংলার ১০ কোটি জনসংখ্যার জন্য হাসপাতালে শয্যা সংখ্যা ১ লক্ষ ১০ হাজারের বেশি। নাম না করে অভিযোগ বলেন, “ওরা মন্দির-মসজিদ করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)এ রাজ্যে স্বাস্থ্যের পরিকাঠামো তৈরি করেছে, উন্নয়ন করেছেন”।

কোভিড (Covid) সংক্রমণের ক্রমবর্তমান পরিস্থিতিতে আট দফায় নির্বাচন নিয়েও কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। জানান, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে চিঠি দিয়ে তিন দফার ভোট গ্রহণ একসঙ্গে করার আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেনি কমিশন। কারণ বিজেপি চায় না একদফায় ভোট হোক। তবে এভাবে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করা যাবে না বলে মন্তব্য করেন অভিষেক। তিনি বলেন, “বহিরাগত নয়, বাংলা নিজের মেয়েকেই চায়”।

Advt

 

Related articles

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...