Sunday, May 17, 2026

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কবির শেষকৃত্য সম্পন্ন

Date:

Share post:

কবি শঙ্খ ঘোষের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হল। বুধবার বিকেলে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা মহাশ্মশানে। মৃত্যুর সময় তাঁর স্ত্রীকে শেষ ইচ্ছায় জানিয়েছিলেন তিনি যদি করোনা আক্রান্ত হয়ে মারা যান তাহলে যেন তাঁকে গান স্যালুট না দেওয়া হয় ।কবির শেষ ইচ্ছা অনুসারেই দেওয়া হল না গান স্যালুট ৷লোকচক্ষুর আড়ালে কোভিড প্রোটোকল মেনেই হল অন্তিম সৎকার ৷
বয়স হয়েছিল ৯০ বছর। করোনায় আক্রান্ত ছিলেন তিনি। আজ, বুধবার সকালে বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পদ্মভূষণ সম্মানে ভূষিত এই কবি।
গত ১২ এপ্রিল থেকে সর্দি-কাশিতে ভুগছিলেন তিনি। ছিল সামান্য জ্বরও। ফলে করোনা পরীক্ষা করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট এলে জানা যায়, তিনি কোভিড পজেটিভ হয়েছেন। এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শঙ্খবাবু। গতকাল, মঙ্গলবার রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বুধবার সকালে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়। এরপর আর কোনও আশা নেই বুঝতে পেরে বেলা সাড়ে ১১টা নাগাদ ভেন্টিলেটর খুলে নেওয়া হয় তাঁর। জীবনানন্দ পরবর্তী পঞ্চপাণ্ডবের শেষ সৈনিকও  করোনার শিকার হয়ে বিদায় জানালেন বাংলা সাহিত্য জগতকে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...