Friday, May 15, 2026

চোপড়ায় গুলি চালানোর অভিযোগ খারিজ কমিশনের, এটা রটনা ছাড়া অন্য কিছু নয় জানাল কমিশন

Date:

Share post:

ষষ্ঠ দফার সকালেই উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় ব্যপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ সেখানকার চুটিয়াখোর এলাকায় গভীর রাতে বাইকবাহিনী তাণ্ডব চালিয়েছে । যারফলে আতঙ্কিত হয়ে ঘরবন্দি হয়ে পড়েন গ্রামবাসীরা। উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনার খবর পেতেই এলাকায় ছুটে আসে বিশাল কেন্দ্রীয় বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ। ভোটদানও শুরু হয়েছে। গুলি চালানোর অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে খতিয়ে দেখে কমিশন। এরপরই চোপড়ার ঘটনায় গুলি চলেনি বলে দাবি করে কমিশন। এরপরই গোটা ঘটনার তদন্ত করে জানতে পারে গুলি চলার ঘটনা গুজব ছাড়া আর কিছুই নয়।
স্থানীয়দের দাবি, চোপড়ার খুনিয়া গ্রামে মাঝরাত থেকেই কার্যত অশান্তি শুরু হয়। একদল দুষ্কৃতী এলাকায় ব্যপক চিৎকার করোতে থাকে। এমনকী বাইক নিয়ে এসে চোপড়ার বিভিন্ন গ্রামে টহল দেয় তারা। তাই ঘরবন্দী থাকতে হয় এলাকাবাসীদের। এমনকি বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে  গুলি ছোঁড়ার অভিযোগ উঠে। যদিও গুলির ব্যাপারে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেননি। গ্রামে বেশ কয়েকটি গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে কে বা কারা মধ্যরাতে এহেন কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...