Thursday, May 14, 2026

“বাবার বয়সী মুকুলবাবুকে সম্মান করি, কিন্তু উনি হেরে গিয়েছেন”, দাবি কৌশনীর

Date:

Share post:

বাংলায় ম্যারাথন ৮ দফা নির্বাচনের আজ, বৃহস্পতিবার “ভোট ষষ্ঠী”। এই দফায় নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তর (Krishnanagar)। এখানে বিজেপি (BJP) প্রার্থী পোড়খাওয়া রাজনীতিবিদ মুকুল রায় (Mukul Roy)। অন্যদিকে, ঘাসফুল শিবিরের প্রার্থী নবাগত কৌশানী মুখোপাধ্যায় (kaushani Mukherjee)। যদিও দুই প্রার্থীর লড়াই বেশ জমজমাট হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এদিন সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে বুথে বুথে চরকিপাক খাচ্ছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী কৌশানী। প্রতিপক্ষ হেভিওয়েট মুকুল রায় সম্পর্কে আত্মবিশ্বাসী কৌশানীর মন্তব্য, “জনসংযোগে আগেই হেরে গিয়েছেন মুকুলবাবু। তিনি আমার বাবার বয়সী। ওঁকে সম্মান করি।
দেড়মাস ধরে এলাকায় ঘুরছি। ময়দানে প্রতিপক্ষকে তো দেখাই যায়নি। জনসংযোগে উনি আগেই হেরে গিয়েছেন।”

মুকুল রায়ের মতো হেভিওয়েট প্রতিপক্ষ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কৌশানী। এদিনও তিনি আরও বলেন, “জেতার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। চুটিয়ে লড়াই করছি। আজকের দিনটা আমার কাছে পরীক্ষা। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। দিদিকে আবার মুখ্যমন্ত্রী বানাব, সেই শপথ নিয়ে রাজনীতির ময়দানে নেমেছি।”

আরও পড়ুন:অক্সিজেন, ওষুধ, টিকা নিয়ে ২৪ ঘন্টার মধ্যে ‘জাতীয় নীতি’ তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

Advt

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...