Wednesday, June 24, 2026

গুলি চালানোর অভিযোগ উত্তপ্ত বাগদা, কাঠগড়ায় পুলিশ

Date:

Share post:

ভোট চলাকালীন গুলি চালিয়েছে রাজ্য পুলিশ এমনটাই অভিযোগ। বাগদা বিধানসভার ৩৫ নম্বর বুথে এই ঘটনা ঘটেছে। পাল্টা আক্রমণ করে পুলিশ কর্মীর উর্দি ছিঁড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। বেপরোয়া লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ স্থানীয়দের।

৩৫ নম্বর বুথের বাসিন্দা মৃত্যুঞ্জয় সাঁতরা জানিয়েছেন, তিনি বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন। সূত্রের খবর, বাগদা থানার ওসি উৎপল সাহা আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন-করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়াছে উত্তর ২৪ পরগণার বিভিন্ন এলাকায়। এবারে বাগদায় গুলি চলার ঘটনায় রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে। সেখানে সকালেই সংঘর্ষে জড়িয়েছিল তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশ দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আনে পরিস্থিতি। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...