Wednesday, June 24, 2026

ওয়ার্ল্ড আর্থ ডে তে বৃক্ষরোপন ও মৌমাছির সামঞ্জস্য , মনকাড়া ভিডিও গুগুল ডুডুলের

Date:

Share post:

২২ এপ্রিল দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস বা ওয়াল্ড আর্থ ডে(world Earth Day)। ২০০৯ সালে রাষ্ট্রসংঘ ২২ এপ্রিলকে আন্তর্জাতিক ধরিত্রী দিবস হিসেবে ঘোষণা করে। প্রতিবছরের মত এবছরও আর্থ ডে উপলক্ষ্যে বিশেষ ডুডল ভিডিও প্রকাশ করে তাক লাগিয়ে দিল গুগুল। কীভাবে একটি ছোট্ট চারাগাছ আরও বড় মানবসভ্যতার রূপ দেবে তা অতি সুক্ষভাবে সঙ্গে মৌমাছিদের নিয়ে ‘আর্থ ডে স্পেশাল’ গুগুল ডুডুল মন কাড়ছে মানুষের।
আজকের এই ডুডলটি তৈরি করেছেন কেভিন লাফলিন। একটি সাক্ষাত্‍কারে লাফলিন জানিয়েছেন, কোন কোন প্রাণীকে দেখানো হবে ডুডল-এ তা স্থির করতে ভালোই বেগ পেতে হয়েছিল তাঁকে।
Google Doodle-এর যে কোনও জায়গায় ক্লিক করলেই সরাসরি ভিডিয়োতে পৌঁছে যাওয়া যাবে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছোট্ট একটি মেয়ে গাছের চারা পুঁতছে এবং তার বয়স যতই বেড়ে চলেছে, ততই বড় হচ্ছে সেই গাছ। পরেই আবার দেখানো হচ্ছে, ছোট্ট একটি ছেলের কাহিনি। সেও গাছের বীজ বপন করছে এবং তার সঙ্গে সঙ্গেই বড় হয়ে উঠছে সেই গাছ। শুধু তাই নয়। একসঙ্গে অনেক মানুষকেও গাছ লাগাতে দেখা গিয়েছে ভিডিয়োতে। আর সেই ভিডিয়োর মাধ্যমে Google বার্তা দিয়েছে, ‘শুধু গাছ লাগিয়েই কীভাবে একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া যায়।’
গত বছর ২০২০ তেও করোনার পরিস্থিতির মধ্যেই আর্থ ডের একটা ডুডল বানিয়ে নেটিজেনদের মন কেড়ে নিয়েছিল গুগল। সেই ডুডল বানিয়েই পঞ্চাশতম আর্থ ডে উদযাপন করেছিল তারা। ভিডিওতে দেখা গিয়েছিল পৃথিবীর ভারসাম্য বাঁচাতে মৌমাছির মত ছোট্ট একটা প্রাণীরও কী ব্যাপক অবদান! সেই বার্তাটি একটি ইন্টারাক্টিভ গেমের মধ্যে দিয়ে সুন্দরভাবে পরিবেশন করেছিল গুগুল। একটি ছোট্ট, মিষ্টি হানি-বি মধু খেতে খেতে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছিল ডুডলটিতে আর পোলেন অর্থাৎ ফুলের রেনু ছড়িয়ে আরও আরও প্রাণের বীজ বুনে চলেছিল একের পর এক! ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছিল ডুডল প্রেমীদের।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...