Wednesday, May 13, 2026

ঈদের দিনে ভোট নয়, সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট পিছিয়ে ১৬ মে,নতুন ঘোষণা কমিশনের

Date:

Share post:

করোনা সংক্রমণে মুর্শিদাবাদে সংযুক্ত মোর্চার দুই প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর আসনে ভোটের নতুন দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। এর আগে কমিশনের তরফে ১৩ মে ভোটের নতুন দিন ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেদিন ঈদ উৎসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কয়েকটি ধর্মীয় সংগঠনের তরফে দিন বদলের জন্য কমিশনে আবেদন জানানো হয়েছিল। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আগামী ১৬ মে মুর্শিদাবাদ জেলার ওই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। গণনা হবে ১৯ মে।
আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় মুর্শিদাবাদ জেলার ১১টি বিধানসভা আসনে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে গত বৃহস্পতিবার করোনা সংক্রমণে মারা যান সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। ঠিক তারপরের দিন, অর্থ্যাৎ শুক্রবার বিকেলে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। যথারীতি ওই দুই কেন্দ্রে ভোট পিছিয়ে দিতে হয়।
ভোটের নতুন দিন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কংগ্রেসের তরফে ভোট বাতিলের দাবিতে কমিশনে চিঠি দেওয়া হয়। চিঠি দেওয়া হয় AIMIM-এর তরফেও। বিভিন্ন দলের আপত্তিতেই ওই দুই কেন্দ্রে ভোট ৩ দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ইতিমধ্যেই কংগ্রেসের তরফে সামশেরগঞ্জের প্রার্থী হিসেবে প্রয়াত রেজাউলের স্ত্রী রোকেয়া খাতুনের নাম ঘোষণা করা হয়েছে। জঙ্গিপুরে আরএসপি প্রার্থী হচ্ছেন জানে আলম।

Advt

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...