Wednesday, May 13, 2026

মর্মান্তিক ! ‘অক্সিজেন না পেয়ে মৃত ২৫, আর চলবে ২ ঘণ্টা’, জানাল দিল্লির গঙ্গারাম হাসপাতাল

Date:

Share post:

সভ্য দেশে এমনও হয় !

অক্সিজেনের ভাঁড়ার শূন্য, ফলে নিঃশ্বাস নিতে পারেননি তারা। প্রাণ বাঁচাতে ব্যর্থ হলেন ২৫ মুমূর্ষ রোগী। তাঁদের শ্বাস চালু রাখার মতো অক্সিজেনই (oxygen) ছিল না হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ওই ২৫ রোগীর৷

এমন ঘটনাই ঘটেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Gangaram Hospital)। হাসপাতাল সূত্রে খবর, যতটুকু অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র ২ ঘণ্টা চালান যাবে। তারপর কী হবে, জানেন না চিকিৎসকরা ৷

এই হাসাপাতালে এখনও ভর্তি রয়েছে ৬০ জন মুমূর্ষ রোগী ছাড়াও প্রায় ৫০০ করোনা আক্রান্ত রোগী। গত ৩ দিন ধরে অক্সিজেনের জন্য আর্জি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছেন হাসপাতালের কর্মীরা৷

ওদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করে হরিয়ানার ফর্টিস হাসপাতাল আর্জি জানিয়ে বলেছিলো, আর মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন পড়ে আছে। রোগীদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করুন।
পাশাপাশি, অক্সিজেনের ঘাটতির কথা বলার সময় কার্যত ভেঙে পড়েন দিল্লির শান্তি মুকুন্দ হাসপাতালের CEO সুনীল সাগর। তিনি বলেছেন, ২ ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে আমাদের এখানে’।

Advt

Related articles

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...