Tuesday, June 23, 2026

অক্সিজেন,ওষুধ পৌঁছে দেওয়ার কাজে বায়ুসেনা, DRDO খুলে দিয়েছে ৫০০ বেডের হাসপাতাল

Date:

Share post:

দেশজুড়ে অক্সিজেন সংকট প্রবলতর হচ্ছে৷ অমিল হয়েছে বেশকিছু জীবনদায়ী ওষুধও৷

এই সংকট সমাধানে এবার এগিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা (Indian Airforce)। অক্সিজেন কন্টেনার, সিলিন্ডার, প্রয়োজনীয় ওষুধ, সরঞ্জাম ও স্বাস্থ্যকর্মীদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা৷ জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে অক্সিজেন নিয়ে দিল্লির হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়ার কাজ শুরুও করে দিয়েছে৷ পাশাপাশি কোচি, মুম্বই, ভাইজাগ এবং বেঙ্গালুরু থেকে ডাক্তার ও নার্সিং স্টাফকে আনার ব্যবস্থাও করা হচ্ছে৷


ভারতীয় বিমানবাহিনীর তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বায়ুসেনা সব রকম সাহায্য করবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুও করে দিয়েছে দেশের সেনাবাহিনীও। দিল্লিতে DRDO-র ৫০০ বেডের হাসপাতাল খুলে দেওয়া হয়েছে সাধারণ নাগরিকদের চিকিৎসার জন্য।

Advt

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...