Monday, March 16, 2026

করোনার ছায়া এবার মেট্রোতেও, সোমবার থেকে বাতিল হতে পারে অনেক ট্রেন

Date:

Share post:

মাত্রই কয়েকমাস আগে স্বাভাবিক ছন্দ ফিরে পেয়েছিল কলকাতা মেট্রো (Kolkata metro)। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের ভ্রূকুটিতে ফের ছন্দ পতন ঘটতে চলেছে কলকাতার এই পাতাল সফরে। আগামী সোমবার থেকেই কমিয়ে দেওয়া হতে পারে মেট্রো রেলের সংখ্যা। মেট্রো রেল সূত্রে এ খবর জানানো হয়েছে। জানা গিয়েছে আগামী সোমবার থেকে ২৫৮টির পরিবর্তে চালানো হতে পারে ২৩৮টি মেট্রো। মেট্রোরেল সূত্রে জানানো হচ্ছে, করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেশ কয়েকজন মেট্রো কর্মী অসুস্থ। তাই বছরের আর পাঁচটা স্বাভাবিক দিনের মতো পরিষেবা বজায় রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া করোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই যাত্রী সংখ্যা কমতে শুরু করেছে বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...