Tuesday, February 24, 2026

“আমরা একটা করে মেরুদন্ড লাগিয়ে দেব সব পুলিশদের”, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

Date:

Share post:

বঙ্গে ৬ দফার নির্বাচন শেষ হয়েছে। এখন বাকি রয়েছে ২ দফা, তার আগে শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার রাজ্য পুলিশকে(police) আক্রমণ শানালেন রাজ্য বিজেপি(bjp) সভাপতি দিলীপ ঘোষ(dilip ghosh)। জানিয়ে দিলেন, ‘রাজ্যের পুলিশ মেরুদণ্ডহীন। আমরা ঠিক করেছি ক্ষমতায় এসে একটা করে মেরুদণ্ড লাগিয়ে দেব পুলিশদের।’ দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে বিতর্ক। দিলীপের এহেন মন্তব্যের তিব্র বিরোধিতা করেছে তৃণমূল।

শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচন সময়কালীন হিংসা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘শেষ কেল্লা টিএমসি বাঁচাবার চেষ্টা করছে। তবে ভয় দেখিয়ে কাউকে আটকানো যাবে না। জঙ্গলমহল থেকে ডুয়ার্স সবাই ভোট দিয়েছে। অনেক গুলি বন্দুক চালানো হয়েছে, মানুষকে খুন করেছে। যে কলকাতায় ভদ্রলোকেরা বোম পড়লে কেউ বেরোয় না। সেখানেও মানুষ বিপুল সঙ্খ্যায় ভোট দিয়েছে। এত কিছুর পরেও মানুষকে আটকাতে পারেনি।’

আরও পড়ুন:সকল আমেরিকাবাসীর টিকা না হওয়া পর্যন্ত ভারতে ভ্যাকসিনের কাঁচামাল না পাঠানোর সিদ্ধান্ত আমেরিকার

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমাদের ১৮-১৯ জন
প্রার্থীদের উপর অ্যাটাক হয়েছে এবং সবাই জিতবে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যায়নি আর মানুষকেও আটকানো যাবে না। এসবে মানুষ আর ভয় পায় না।’ এরপরই পুলিশকে আক্রমন শানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও তৃণমূলের মধ্যে কোনও পার্থক্য নেই। পুলিশের মেরুদন্ড নেই। আমরা ঠিক করেছি যে একটা মেরুদন্ড লাগিয়ে দেবো সব পুলিশদের।

যাতে তারা সোজা হয়ে নিজেদের দায়িত্ব পালন করতে পারে।’ যদিও দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পাল্টা দিয়ে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘পাগলের প্রলাপ বকছেন দিলীপ ঘোষ। পুলিশ পুলিশের মতোই কাজ করছে। এবং পুলিশ এখন নির্বাচন কমিশনের আওতাধীন ফলে এই ধরনের বক্তব্যের কোনও মানে হয় না।

Advt

spot_img

Related articles

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...