Tuesday, April 28, 2026

সামশেরগঞ্জে নতুন প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন সামশেরগঞ্জের কংগ্রেস (Congress) প্রার্থী রেজাউল হক। প্রয়াত রেজাউলের স্ত্রী রোকিয়া খাতুনকে ওই কেন্দ্রে প্রার্থী করেছিল কংগ্রেস। কিন্তু তিনিও শেষপর্যন্ত ভোটে দাঁড়াতে রাজি না হওয়ায় এবার নয়া প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। জঙ্গিপুর লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের ভাই জইদুর রহমানকে সামশেরগঞ্জে প্রার্থী করা হল। শনিবার কংগ্রেসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে।

প্রার্থীর মৃত্যুর কারণে মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা নির্বাচন পিছিয়ে দেয় কমিশন। ১৩ মে ওই দুই কেন্দ্রে ভোটের দিন ঘোষণা করা হয়। পরে ইদের জন্য ১৩ মে-র পরিবর্তে ১৬ মে ওই দুই কেন্দ্রের ভোটগ্রহণ নেওয়া হবে বলে জানায় কমিশন।

প্রসঙ্গত, ভোটের আগে করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর। গত ১৫ এপ্রিল মারা যান মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাঁকে ১৪ এপ্রিল জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ওইদিন রাতেই তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল। রাত সাড়ে বারোটা নাগাদ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। কিন্তু ১৫ এপ্রিল ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- নেবুলাইজার অক্সিজেন সিলিন্ডারের বিকল্প নয়, ভাইরাল ভিডিও নিয়ে সতর্ক করলেন ডাক্তাররা

Advt

Related articles

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...