Thursday, May 14, 2026

কেন্দ্রের বঞ্চনা, গুজরাটকে ১লক্ষ ৬৫ হাজার রেমডেসিভির আর বাংলায় মাত্র ৩২ হাজার!

Date:

Share post:

একদিকে অক্সিজেনে কাটছাঁট, প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন, তারপর আবার করোনার ওষুধ (medicine) নিয়েও চূড়ান্ত বৈষম্য। যে মোদি-শাহ (modi-shah) বাংলার (bengal) ভোট চেয়ে ছুটে ছুটে এলেন ডেলি প্যাসেঞ্জারের মত, প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটালেন, আজ করোনা (corona) সুনামির সংকটে বাংলার প্রতি তাঁদের বঞ্চনার নমুনা ঢেকে রাখা যাচ্ছে না। ইস্তাহারে অাকাশকুসুম প্রতিশ্রুতি দিয়ে সোনার বাংলা গড়ার ডাক যে পুরোটাই ভাঁওতা, রাজ্যে করোনার বিপদে তাঁদের অসহযোগিতার মাত্রাতেই তা ফের স্পষ্ট হচ্ছে। জনসংখ্যা, জনঘনত্বের নিরিখে বাংলার চেয়ে অনেক ছোট রাজ্য গুজরাটে করোনার ওষুধ বরাদ্দের পরিমাণ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বাংলায় করোনার ওষুধ রেমডেসিভির (remdesivir) যা পাঠানো হচ্ছে তার পাঁচগুণ বেশি রেমডেসিভির যাচ্ছে মোদি-শাহের নিজেদের রাজ্য গুজরাটে।

আরও পড়ুন:মন কি বাত নয়, কোভিড নিয়ে কথা বলুন: মোদিকে তীব্র কটাক্ষ মমতার

সূত্রের খবর, কেন্দ্র গুজরাটে ১ লক্ষ ৬৫ হাজার ভায়াল রেমডেসিভির পাঠাচ্ছে। আর বাংলায়? মাত্র ৩২ হাজার ভায়াল, যা গুজরাটের এক পঞ্চমাংশ। বাংলায় আটদফা ভোটের জেরে প্রতিদিন যেখানে সংক্রমণ উর্ধমুখী, সেখানে বাংলার প্রতি শুধু ওষুধ বৈষম্য নয়, রাজ্যে উৎপাদিত অক্সিজেন সরিয়ে অন্য রাজ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, ভোটপ্রচারে জুমলাবাজির আড়ালে বিজেপি নেতাদের প্রকৃত বাঙালি-বিদ্বেষের এই ছবি করোনা অতিমারিতেও বদলালো না!

Advt

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...