Tuesday, March 17, 2026

কোভিড প্রটোকল মেনে সপ্তম দফার ভোটগ্রহণের আর্জি, টুইট মোদির

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয় গিয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল ৭ টার আগেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। মানুষকে অনুরোধ তাঁরা যেন কোভিড সংক্রান্ত সকল প্রোটোকল মেনে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।’

প্রসঙ্গত সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সপ্তম দফার ভোটগ্রহণ। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় ৬৫৩ কোম্পানি।

Advt

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...