Thursday, May 14, 2026

হাজিরা না দিয়ে CBI-এর কাছে সময় চাইলেন অসুস্থ অনুব্রত

Date:

Share post:

গরু পাচার-কাণ্ডে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে আজ, মঙ্গলবার CBI তলব করলেও তিনি যাচ্ছেন না বলেই জানা গিয়েছে। অনুব্রতবাবু (Anubrata Mondal) নিজে এ বিষয়ে এখনও কোনও কথা না বললেও তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে, তাঁর শরীর ভাল নেই৷ কিডনির সমস্যায় ভুগছেন অনুব্রত।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তা ছাড়া সংক্রমণ বৃদ্ধি ভয়ঙ্কর বৃদ্ধি পাওয়ায় তিনি বাইরে যেতে ভয় পাচ্ছেন। মূলত এই কারণ দেখিয়েই CBI-এর কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়েছেন তিনি। প্রসঙ্গত, সোমবারই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতকে নিজাম প্যালেসে যেতে নিষেধ করেন।

গত শুক্রবার আয় বহির্ভূত সম্পত্তি মামলায় অনুব্রতকে নোটিশ পাঠায় আয়কর দফতর। নোটিশ যায় তাঁর কয়েক জন আত্মীয়ের কাছেও। এর পরেই অনুব্রতকে তলব করে CBI-ও।

Advt

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...