Wednesday, June 24, 2026

উত্তরবঙ্গ থেকে ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ লাইভ করবেন, শিলিগুড়ির অফিসে ঘোষণা কুণালের

Date:

Share post:

উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর বয়ে আনলেন বিশিষ্ট সাংবাদিক ও রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে শিলিগুড়ির চার্চ রোডে এখন বিশ্ব বাংলা সংবাদের অফিস ও নির্মীয়মান স্টুডিও পরিদর্শন করেন কুণাল ঘোষ। এর পরে এখন বিশ্ববাংলা সংবাদের উত্তরবঙ্গ ব্যুরোর কো অর্ডিনেটর শৈবাল ঘোষ ও অ্যাসোসিয়েট এডিটর কিশোর সাহার সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি জানিয়ে দেন, ভোট গণনা পর্ব চুকে যাওয়ার পরে টানা কয়েকদিন শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ঘুরে লাইভ অনুষ্ঠান করবেন কুণাল ঘোষ। এখন বিশ্ব বাংলা সংবাদের সেই লাইভ অনুষ্ঠানে উত্তরবঙ্গের চা, পর্যটন, সংস্কৃতি, রাজনীতি ও নানা সম্ভাবনাময় দিকগুলিকে তুলে ধরা হবে।

রবিবার কলকাতা থেকে হেলিকপ্টারে মালদহে গিয়ে ভোট প্রচার করেন কুণাল। প্রচার পর্বের শেষে সোমবার রাতে শিলিগুড়িতে পৌঁছন। মঙ্গলবার সকালে এখন বিশ্ববাংলা সংবাদের চার্চ রোডের অফিসে গিয়ে স্টুডিও তৈরির কাজ পরিদর্শন করেন। তার পরেই কয়েক দফায় বৈঠক করেন। সেখানে আগামী ২ মে ভোট গণনার দিন প্রতি ঘণ্টায় ফলাফলের আপ ডেট কীভাবে শ্রোতা ও দর্শকদের দেওয়া হবে সেই বিষয়ে পরামর্শ দেন তিনি।

https://fb.watch/57tghwslG2/

আরও পড়ুন-শীতলকুচির সেই অভিশপ্ত ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন ২৯ এপ্রিল, ঘোষণা কমিশনের

ওই বৈঠকের পরে কুণাল ঘোষ জানান, এখন বিশ্ব বাংলা সংবাদের উত্তরবঙ্গ ব্যুরো ভোট গণনার পরে নব পর্যায়ে ও নতুন উদ্যমে ডিজিটাল দুনিয়ায় ঝাঁপিয়ে পড়বে। সেই মতো প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন বিশ্ব বাংলা সংবাদের উত্তরবঙ্গের কো অর্ডিনেটর শৈবাল ঘোষ জানান, উত্তরবঙ্গের সব জেলায় এখন বিশ্ববাংলা সংবাদের প্রতিনিধি নিয়োগের প্রক্রিয়া শেষের পথে। সিকিম, নেপাল ও ভুটানেও প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...