Monday, March 16, 2026

করোনা আটকাতে বাংলা সীমান্তে বাঁশের বেড়া দিচ্ছে ওড়িশা সরকার!

Date:

Share post:

করোনা (corona) আটকাতে যাতায়াতের পথে বাঁশের বেড়া (fencing)। বাংলা (bengal) সীমান্তের গ্রামীণ এলাকাগুলোয় ওড়িশা (orissa) সরকারের পক্ষ থেকে বেড়া লাগানোর অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বক্তব্য, সম্ভবত সংক্রমণের ভয়েই বাংলার সীমান্তবর্তী গ্রামগুলি থেকে মানুষজনের যাতায়াত ঠেকাতে এই কাজ করছে ওরা। তবে এধরনের কাজ জানিয়ে করলেই ভাল হত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়ক খোলা। সেখান দিয়ে যাতায়াতের সমস্যা নেই। গ্রামীণ রাস্তাগুলো দিয়ে যাতায়াত বন্ধ করতেই এই পদক্ষেপ করছে ওড়িশা।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকোনিয়া, বাইপাটনা, মতিবেড়ুয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওড়িশার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার জেরে দুই রাজ্যের বাসিন্দারাই অসুবিধায় পড়েছেন। পশ্চিম মেদিনীপুরের ওই সব এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওড়িশার স্থানীয় প্রশাসনই বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। যার ফলে যানবাহন তো বটেই, হেঁটেও ওই বেড়া পারাপার করা যাচ্ছে না। আগে ওড়িশার অনেকেই সোনাকোনিয়া এলাকায় বাজার করতে আসতেন। বেড়া থাকায় অসুবিধায় পড়েছেন তাঁরাও। না জানিয়ে ওড়িশা প্রশাসনের এই ভূমিকায় ক্ষুব্ধ বাংলাও।

আরও পড়ুন- দুনিয়া কা সবচেয়ে বড়া: প্রচার আর বাস্তবের ফারাক নিয়ে কটাক্ষ পিকের

Advt

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...