Friday, March 20, 2026

কোনও ক্ষোভ নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন উপেন বিশ্বাস

Date:

Share post:

নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়েছিল দলবদলের হিড়িক। সে ধারা অবশ্য এখন থেমে গিয়েছে। এরই মাঝে শেষ দফার নির্বাচনের আগের দিন তৃণমূল থেকে পদত্যাগ করলেন তৃণমূলের(TMC) দীর্ঘদিনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা(CBI officer) উপেন্দ্রনাথ বিশ্বাস(Upendranath Biswas)। বুধবার সকালে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর(Subrata Bakshi) কাছে ইমেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা তাঁর।

সেই ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন উপেন বিশ্বাস। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে বিকায়ক হন তিনি। ২০১১ সালে তাঁকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদে। প্রাক্তন গোয়েন্দাপ্রধান হওয়ার সুবাদে সিবিআই সংক্রান্ত মামলায় দলকে পরামর্শ দিতেন তিনি। তবে ২০১৬ সালে নির্বাচনে হারার পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। অবশেষে বুধবার সকালে কোর কমিটির সদস্য পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:ফের মুখ পুড়ল পাকিস্তানের, চকলেট চুরি করলেন পাক দূতাবাসের দুই কূটনীতিক!

এদিকে শেষ দফার নির্বাচনের আগে হঠাৎ এই ইস্তফাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক গুঞ্জন শুরু হলেও উপেন বাবু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তার কথায়, “দলের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দল ছেড়েছি। এখন আমি নিজের মতো সময় কাটাতে চাই। আর মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। ওঁকে আমি স্নেহ করি।” উল্লেখ্য, একটা সময় উপেন বিশ্বাস সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে ছিলেন। পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং লালুপ্রসাদ যাদবকে জেলে পাঠানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর।

Advt

Related articles

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...