Wednesday, June 24, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা কাজল সিনহার স্ত্রীর

Date:

Share post:

নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা করল খড়দহের তৃণমূলের প্রার্থী কাজল সিনহার পরিবার। গত রবিবার কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান কাজল সিনহা। এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, উপ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ কাজল সিন্‍হার পরিবারের। ইতিমধ্যেই খড়দহ থানায় সুদীপ জৈনের বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রার্থীর স্ত্রীর। এ বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Complaint to Khardah PS

আরও পড়ুন-কোনও ক্ষোভ নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন উপেন বিশ্বাস

রাজ্যে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় খড়দহ আসনে ভোটগ্রহণ হয়। তার আগেই করোনা ধরা পড়ে তৃণমূল প্রার্থীর। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ২১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডিতে। গত তিনদিন ধরে সেখানেই আইসিইউতে ভর্তি ছিলেন কাজল সিনহা। তাঁর ডায়াবেটিস ছিল। ২৩ এপ্রিল অবস্থার আরও অবনতি হয়। এরপর ২৫ এপ্রিল রবিবার সকাল সাড়ে নটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...