Monday, May 4, 2026

‘মনে হচ্ছে আপনারা চান মানুষ মরে যাক’ কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

করোনার ভয়াবহ পরিস্থিতিতে দেশজুড়ে রেমডিসিভির ঘাটতি দেখা দিতেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রেমডেসিভির ইঞ্জেকশন ব্যবহারের বিধিতে রদবদল করেছে। এই মূহূর্তে শুধুমাত্র চরম সঙ্কটজনক রোগীদের জন্যই এই ইঞ্জেকশন ব্যবহার করা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। এহেন সমস্যার মুখে পড়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী। তাঁর অভিযোগ ছিল, কেন্দ্রের এই নতুন বিধিনিষেধের ফলে তাঁর ছ’টি ইঞ্জেকশন দরকার হলেও তিনি মাত্র তিনটি পেয়েছেন। এরই প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা এম সিং বলেন কেন্দ্রকে তোপ দেগে বলেন, “দেখে মনে হচ্ছে, আপনারা চান, মানুষ মরে যাক।”

এদিন তিনি কেন্দ্রকে নিশানা করে বিচারপতি এম সিং বলেন, “কেন্দ্রের এই বিধিনিষেধ ভুল। কোনও রকম ভাবনাচিন্তা না-করেই এই নির্দেশিকা জারি হয়েছে। বোঝাই যাচ্ছে, কেন্দ্র ইঞ্জেকশনের ঘাটতি মেটাতে এই নির্দেশ জারি করেছে।” বিচারপতি একে ‘চরম অব্যবস্থা’ বলেও কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, কেন্দ্র রেমডেসিভির রাজ্যগুলিকে ঠিকমত বিলি করছে না।  এই কারণেই অক্সিজেন থেকে ইঞ্জেকশন সমস্ত কিছুর কালোবাজারি চলছে। হাই কোর্টের নির্দেশে ওই আইনজীবীর জন্য মঙ্গলবার রাতেও তিনটি ইঞ্জেকশনের ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে, শুধুমাত্র দিল্লিতেই ৫০ হাজারের বেশি ইঞ্জেকশন জোগান দেওয়া হয়েছে। কিন্তু দিল্লি সরকারের অভিযোগ, মাত্র ২৫০০ রেমডেসিভির মিলেছে। দিল্লিতে রেমডিসিভির দেরীতে পৌঁছানো নিয়েও আদালতের সমালোচনার মুখে পড়তে হয় কেন্দ্রকে।

Advt

 

Related articles

মানুষের রায়কে ধুলিসাৎ করে অনৈতিক জয়: ক্ষোভে গর্জে উঠলেন মমতা

ভোটের ফলপ্রকাশ হতেই বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে নিশানা করে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ,...

সোহমের হার, খারাপ ফল তৃণমূলের টলি প্রার্থীদের, জিতলেন রুদ্রনীল

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই তারকাদের ঢল নামে ঘাসফুল শিবিরে। টলিউড তারকাদের ভোটের লড়াইয়ে নামায় তৃণমূল। ২০১১...

ফের অতিসক্রিয়তা! গণনা শেষের আগেই ‘সোনার বাংলা’র জয়গান রাজ্যপালের 

কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজভবন থেকে রাজ্যপাল আর এন রবির অভিনন্দন বার্তা। রাজ্যের বিধানসভা নির্বাচনের ।ফলাফল কমিশনের ঘোষণার...

EVM-এ কারচুপির অভিযোগ: আদালতে যাওয়ার হুঁশিয়ারি তাপসী-অখিলের

বাংলায় ১৫ বছরের তৃণমূল (TMC) শাসনের অবসান! পদ্ম-শিবিরের ক্ষমতা দখলের ইঙ্গিতের মধ্যেই ‘EVM কারচুপি’র অভিযোগে সরব হলেন তৃণমূল...