Monday, April 6, 2026

পিএসজির বিরুদ্ধে ২-১ গোলে জয় ম‍্যানসিটির

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের(uefa champions league)  সেমিফাইনালের প্রথম লেগে জয় পেল ম‍্যাঞ্চেস্টার সিটি(manchester city)। বুধবার রাতে তারা হারাল পিএসজিকে(psg)। ম‍্যাচের ফলাফল ২-১। সেমিফাইনালের ম‍্যাচে এদিন এগিয়ে থেকেও হারের মুখ দেখল নেইমার, এমব‍্যাপেরা। পিএসজিকে হারিয়ে প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পথে পা বাড়িয়ে রাখল ম‍্যানসিটি।

ম‍্যাচে এদিন ১৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় পিএসজি। গোল করে পিএসজিকে ১-০ গোলে এগিয়ে দেন মারকুইনহোস। ম‍্যাচের প্রথমার্ধ নেইমার, এমব‍্যাপেরা দাপট দেখালেও, দ্বিতীয়ার্ধ ছিল ম‍্যানসিটির। ম‍্যাচের ৬৪ মিনিটে গোল করে ম‍্যানসিটির হয়ে সমতা ফেরান কেভিন ডি ব্রুইন। ম‍্যাচের ৭১ মিনিটে ম‍্যানসিটির হয়ে ব‍্যবধান বাড়ান মাহরেজ। ম‍্যাচের ৭৭ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ইদ্রিসা গুয়ে। এরপর নেইমাররা ম‍্যাচে ফিরে আসার চেষ্টা চালালেও জয়ের রাস্তা খুলতে ব‍্যর্থ তাঁরা।

এদিকে পিএসজির ঘরের মাঠে দুটি গোল করার সুবাদে দ্বিতীয় লেগে অনেকটাই এগিয়ে থেকে নামবে ম‍্যানসিটি।

আরও পড়ুন:এক অভিনব উদ‍্যোগ নিল সিএবি, টিকাকরণ ক্যাম্পের ব‍্যবস্থা করলেন অভিষেক ডালমিয়া   

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...