Saturday, May 16, 2026

রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স

Date:

Share post:

আইপিএলে (Ipl) রাজস্থান রয়‍্যালসের ( rajasthan royals) বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স(mumbai indiance)। দুরন্ত পারফরম‍্যান্স করে ম‍্যাচের সেরা কুইন্টন ডিকক।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ১৭১ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সঞ্জু স‍্যামসন। ৪২ রান করেন তিনি। ৪১ রান করেন জস বাটলার। ৩২ রান করেন জসওয়াল। ৩৫ রান করেন শিভম দুবে। মুম্বইয়ের হয়ে দুই উইকেট নেন রাহুল চ‍্যাহার। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট এবং যশপ্রীত বুমরাহ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। ডিককের ব‍্যাটিংয়ের দাপটে জয় তুলে নেয় রোহিতের দল। ৭০ রান করে অপরাজিত থাকেন ডিকক। ৩৯ রান করেন ক্রুণাল পান্ডিয়া। ১৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন ক্রিস মরিস। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

Advt

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...