Wednesday, May 13, 2026

কোভিডমুক্ত হয়ে বাড়ি ফিরলেন মনমোহন সিং

Date:

Share post:

কোভিডমুক্ত (covid free) হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং (manmohan singh)। করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত ১৯ এপ্রিল প্রাক্তন প্রধানমন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। কোনও ঝুঁকি না নিয়ে অশীতিপর কংগ্রেস নেতাকে এইমসের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়েছিল। করোনা আক্রান্ত হওয়ার আগে কোভিড ভ্যাকসিনের দু’‌টি ডোজ নিয়েছিলেন তিনি। তারপরেও কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ায় উদ্বেগ বেড়েছিল। তবে জ্বর আর সামান্য কিছু উপসর্গ ছাড়া অন্য কোনও শারীরিক কষ্ট ছিল না তাঁর।

আরও পড়ুন:Special : মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা; আসল বিজেপি কী করবে?

হাসপাতালে ভর্তি হওয়ার আগে দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু প্রাসঙ্গিক পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন মনমোহন। যদিও তাতে কর্ণপাত না করে উল্টে প্রাক্তন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির নেতা-মন্ত্রীরা।

Advt

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...