Wednesday, May 13, 2026

অক্সিজেনের সঙ্কট মেটাতে সচিনের ১ কোটির অনুদান

Date:

Share post:

করোনা( corona)  যুদ্ধে আবারও এগিয়ে এলেন সচিন তেনডুলকর( sachin tendulkar)। এবার অক্সিজেনের সঙ্কট কাটাতে এগিয়ে এলেন তিনি। অক্সিজেনের অভাব মেটাতে ১ কোটি টাকা দিলেন সচিন তেনডুলকর। আগেই প্লাজমা দানের কথা জানিয়েছিলেন সচিন তেন্ডুলকর। এবার অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এলেন তিনি।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী। দ্বিতীয় ঢেউতে প্রচুর মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত। দেখা দিয়েছে অক্সিজেনের অভাব। সেই সমস‍্যা মেটাতে এগিয়ে এলেন সচিন। টুইটারে নিজেই জানালেন এই কথা।

এদিন টুইটারে সচিন লেখেন,”কোভিডের দ্বিতীয় ঢেউয়ে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও একেবারেই ভেঙ্গে পড়েছে। এই সময়ে প্রচুর অক্সিজেন দরকার। এই খারাপ সময়ে অনেকেই সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। এটা দেখে খুব ভাল লাগছে। ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেনে যোগ দিয়েছেন। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য এঁরা অর্থ সংগ্রহ করছেন। আমি ওদের সাহায্য করলাম। আশা করব ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...