Thursday, May 14, 2026

ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩ হাজার ৪৯৮ জনের

Date:

Share post:

দেশজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। দেশে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের নিরিখে বিশ্বে ভারতের আগে আমেরিকা।

আরও পড়ুন-আদালতের মৌখিক পর্যবেক্ষণ নিয়ে সংবাদ পরিবেশনে লাগাম টানতে মাদ্রাজ হাইকোর্টে কমিশন

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৯৮ জনের। এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে দেশে মোট মারা গিয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৩৩০ জন। সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৭০০-র বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩১ লক্ষ ৭০ হাজার ২২৮ জন। একদিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ জনের। গোটা অতিমারি পর্বে ২৪ ঘণ্টায় এতজনের করোনা পরীক্ষা এর আগে হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশে ২২ লক্ষ ২৪ হাজার ৫৩১ জন টিকা নিয়েছেন। এখনও অবধি দেশে টিকার ডোজ দেওয়া হয়েছে ১৫ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ১৭৯।

Advt

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...