Saturday, May 30, 2026

বাতিল একাদশের পরীক্ষা, উচ্চমাধ্যমিক নিয়েও বিজ্ঞপ্তি সংসদের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্যের স্কুলগুলিতে এগিয়ে আনা হয়েছে গরমের ছুটি। এই পরিস্থিতিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি হয়েছিল।
আজ শুক্রবার
একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাতিল করা হচ্ছে একাদশ শ্রেণির পরীক্ষা। সরাসরি দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে পড়ুয়াদের। পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে সংসদ। জানানো হয়েছে, বেলা ১২টা থেকে দুপুর ৩.১৫টে পর্যন্ত পরীক্ষা হবে। হোম সেন্টারেই পরীক্ষা বলে আজ জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ১৫ জুন থেকে। লিখিত পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। ৮ লাখেরও বেশি পরীক্ষার্থীর এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার কথা। গত বছরের মতো চলতি বছরেও করোনা আবহেও পরীক্ষার আশঙ্কা রয়েছে। অনলাইনে পরীক্ষা নেওয়ার সম্ভাবনাও কম। এমন সময়ে পরীক্ষার্থীদের সরকারের তরফে টিকা দেওয়া যায় কিনা, তা নিয়ে মৌখিক ভাবে শিক্ষা দফতরকে প্রস্তাবও পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Advt

Related articles

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

নতুন সরকারকে নিয়ে আশাবাদী, ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ভালো কাজ হবে: দেব 

রাজ্যে ক্ষমতার পালাবদল হওয়ার পর থেকে একে একে ডিগবাজি খেতে শুরু করেছে টলিউড অভিনেতা-অভিনেত্রীরা। এবার কি সেই তালিকায়...

I.N.D.I.A.-র বৈঠক আসন্ন: মমতাকে ফোন রাহুলের

দেশের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের প্রাসঙ্গিকতাকে স্বীকৃতি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের আগামী বৈঠকের জন্য...