Friday, March 13, 2026

উপচে পড়ছে মৃতদেহ, দুর্গন্ধে সহ্য না করতে পেরে বিক্ষোভ দেখাল চুঁচুড়াবাসী

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার সাধারণ মানুষ। বেলাগাম করোনা সংক্রমণের জেরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কোথাও শ্মশানে লাইনের পর লাইন দিয়ে মৃতদেহের স্তুপ। কোথাও আবার মৃতদেহ সৎকার করার লোকের অভাব। তাই শ্মশানঘাট বন্ধ । আর তার পাশেই উপচে পড়ছে একের পর এক মৃতদেহের স্তুপ। তাতেই দূর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের। তাই সদর হাসপাতালের মর্গ আটক করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার ইমামবাড় সদর হাসপাতালে।

করোনার জেরে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালের চিত্রটাও একইরকম। সদর হাসপাতালে ইতিমধ্যেই দুটি মর্গ রয়েছে। এখানকার একটি মর্গ থেকে কোভিডে আক্রান্ত মৃতদের শ্যামবাবুর শ্মশানঘাটে দাহ করা হচ্ছিল। কিন্তু গত বুধবার থেকে যান্ত্রিক গোলযোগের কারণে শ্মশানঘাট বন্ধ। অন্যদিকে মৃতদেহের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি চুঁচুড়ার সদর মর্গেও জায়গার অভাব। যেখানে ৮ জন রোগী সর্বাধিক রাখা যায়, সেখানে বর্তমানে ৪০ টি রোগী রাখা হয়েছে।টানা কয়েকদিন মৃতদেহ পড়ে থাকায় তাতেও পচন ধরেছে। ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে এলাকাবাসীর। তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ। শনিবার বিকেলে একজোট হয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা।প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর পুলিশ এসে মৃতদেহ সৎকারের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেন তাঁরা।

আরও পড়ুন- ভয়াবহ করোনা পরিস্থিতি! একদিনে রাজ্যে মৃত্যু ছাড়িয়ে গেল একশোর গণ্ডি

Advt

spot_img

Related articles

সাত অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে: ২০০ স্বাক্ষরে ইমপিচমেন্ট পাশ সময়ের অপেক্ষা!

সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট পাশ হওয়া কী সময়ের অপেক্ষা? শুক্রবার তৃণমূলের নেতৃত্বে বিরোধী সাংসদরা...

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...