Thursday, June 11, 2026

স্ট্যালিন ঝড়ে ব্যাকফুটে শাসক দল, তামিলনাড়ুতে ফল ঘোষণার আগেই উৎসব ডিএমকে সমর্থকদের

Date:

Share post:

একুশে পাঁচ রাজ্যের নির্বাচনে এবার এবার অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র ছিল তামিলনাড়ু(Tamil Nadu)। ২৩৪ আসনবিশিষ্ট এই বিধানসভা কেন্দ্রে এবার শাসক দল এআইডিএমকে(AIDMK) সঙ্গে গাঁটছড়া বেঁধে ময়দানে নেমেছিল গেরুয়া শিবির। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেসের জোট সঙ্গী স্টালিনের(Stalin) নেতৃত্বাধীন ডিএমকে(DMK)। ৬ এপ্রিল নির্বাচন সম্পন্ন হওয়া দক্ষিণের এই রাজ্যে এবার স্পষ্ট পালাবদলের ইঙ্গিত দিয়েছিল বুথ ফেরত সমীক্ষা। সেই ধারা অব্যাহত রেখে এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে পরিবর্তনের মুখ দেখতে চলেছে তামিলনাড়ু।

এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে ২৩৪ আসনবিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ১৩২ টি আসনে এগিয়ে রয়েছে স্টালিনের দল ডিএমকে। অন্যদিকে বিজেপির সঙ্গে জোট বাঁধা এআইএডিএমকে এগিয়ে রয়েছে ১০১ টি আসনে। এমএনএম এগিয়ে রয়েছে মাত্র একটি আসনে। এদিকে ভোটের ফলে প্রাথমিক দফায় ডিএমকে এগিয়ে থাকার খবর মিলতেই বিজয় উৎসব শুরু করে দিয়েছেন ডিএমকে দলের সমর্থকরা। তবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ইকে পালানিস্বামী আপাতত এগিয়ে রয়েছেন নিজের কেন্দ্র ইড্ডাপাড্ডি থেকে। কোয়াম্বাটোর দক্ষিণ আসন থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন অভিনেতা তথা মক্কাল নিধি মাইয়াম দলের প্রতিষ্ঠাতা কমল হাসান। প্রাথমিক গণনায় এগিয়ে রয়েছেন তিনিও।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...