Wednesday, May 20, 2026

গোহারার পর সৌজন্য দেখিয়ে মমতাকে টুইট মোদির

Date:

Share post:

২১এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে সংগ্রামে নেমেছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচার করতে বঙ্গে একাধিকবার এসেছেন মোদি-শাহ- নাড্ডা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। উল্টে ২০০-র বেশি আসন পেয়ে শেষ হাসি হেসেছেন তৃণমূল সুপ্রিমো। সোনার বাংলা জয়ের স্বপ্নভঙ্গ হতেই সৌজন্যতা দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে আগামী সময়ে কোভিড পরিস্থিতি মোকাবিলা করার বিষয়ে রাজ্য সরকারকে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

এদিনের টুইটে মোদি লিখেছেন, “তৃণমূলের জয়ের জন্য মমতা দিদির তৃণমূলকে শুভেচ্ছা। জনগণের আকাঙ্খা পূরণ করতে এবং কোভিড ১৯ অতিমারি পরিস্থিতি কাটিয়ে উঠতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সরকারকে সবরকম সহযোগিতা অব্যাহত রাখবে।”

রবিবার মোট ৪ টি রাজ্য ও ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ু , অসম, কেরালা ও পুদুচেরির জয়ী মুখ্যমন্ত্রীদেরও জয়ের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

Advt

Related articles

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...

অভিষেকের সম্পত্তি সম্পর্কিত খবর মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন! বিবৃতি তৃণমূলের

বিজেপির কুৎসা ও অপপ্রচারের ঘৃণ্য রাজনীতি অব্যাহত রাজ্যে পালাবদলের পরও। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhisekh Banerjee) কালিমালিপ্ত করতে এবার ভুয়ো...

পদ যেতেই কাকলির নিরাপত্তা বাড়ালো কেন্দ্র! শুরু জল্পনা

বাংলায় পালাবদলের পর তৃণমূলের লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে (Kakoli Ghoshdastider) লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দিয়েছে...

সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গ্রেফতার শাহজাহান ঘনিষ্ঠ ২ নেত্রী

রেশন দুর্নীতির তদন্তে করতে গিয়ে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে (Sandeshkhali) আক্রান্ত হতে হয়েছিল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। এবার সেই...