Sunday, April 12, 2026

দলের ভরাডুবি হলেও বিজেপিকে হারানোর জন্য মমতাকে অভিনন্দন রাহুলের

Date:

Share post:

বঙ্গ বিধানসভা নির্বাচনে(assembly election) শোচনীয় ফল করেছে কংগ্রেস। একটি আসনও নিজেদের দখলে রাখতে পারেনি হাত শিবির। এহেন পরিস্থিতিতে নিজেদের হার মাথা পেতে নিলেও, বিজেপিকে বিপুল ভোটে পরাজিত করার জন্য বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অভিনন্দন জানালেন কংগ্রেসের(Congress) শীর্ষ নেতা রাহুল গান্ধী(RahulGandhi)। পাশাপাশি বিজেপিকে ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন বাংলার জনগনকেও।

রবিবার ফলাফলের ট্রেন্ড কার্যত প্রকাশ্যে চলে আসার পর পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য করে একটি টুইট করেন রাহুল গান্ধী। যেখানে তিনি লেখেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার জনগণকে অভিনন্দন জানাচ্ছি বিজেপিকে এভাবে বড় ব্যবধানে হারানোর জন্য।” পাশাপাশি হারের দায় স্বীকার করে নিয়ে আরো একটি টুইটে রাহুল লেখেন, “আমরা মানুষের রায় মেনে নিচ্ছি। যে লক্ষাধিক কর্মী সমর্থকরা আমাদের তৃণমূল স্তরে সমর্থন করেছেন তাদেরকে ধন্যবাদ। আমরা আমাদের নীতি ও আদর্শের জন্য লড়াই করবে।”

আরও পড়ুন:গোহারার পর সৌজন্য দেখিয়ে মমতাকে টুইট মোদির

অবশ্য শুধু রাহুল নন, বাংলায় তৃণমূলের জয় কার্যত নিশ্চিত হওয়ার পর একের পর এক টুইট করতে দেখা যায় কেন্দ্রীয় নেতৃত্বকে যে তালিকায় ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, শরদ পাওয়ার আরবিন্দ কেজরিওয়ালের মত নেতৃত্বরা। টুইটে সপা প্রধান অখিলেশ যাদব লেখেন, “বাংলায় বিজেপির ঘৃণার রাজনীতিকে হারাতে সক্ষম পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও প্রিয় মমতা দিদিকে অভিনন্দন। অভিনন্দন তৃণমূলের সমস্ত নেতৃত্বকে। একজন মহিলাকে ‘দিদি ও দিদি’ বলে অপমানজনক কটাক্ষের জবাব দিয়েছে বাংলার মানুষ। ‘দিদি জিও দিদি’।”

Advt

Related articles

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...