Saturday, June 6, 2026

আর কিছুক্ষণ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়

Date:

Share post:

আর খানিক্ষণের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতায়। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সামান্য বৃষ্টিতেই কিছুটা হলেও মিলেছে স্বস্তি। সোমবার সকাল থেকেই শহরের আকাশ মেঘলা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই সপ্তাহজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ মে থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা গিয়েছে। কলকাতাসহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-২০২১-এর বিধানসভা নির্বাচন: তারকাদের সাফল্য-ব্যর্থতা

উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Advt

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...