Thursday, March 5, 2026

করোনা পরিস্থিতি সামলাতে প্রয়োজনে লকডাউন জারির পরামর্শ দিল শীর্ষ আদালত

Date:

Share post:

দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ(coronavirus second wave) ভয়াবহ আকার ধারণ করেছে। পরিস্থিতি সামাল দিতে একাধিক রাজ্য ইতিমধ্যেই নিজের নিজের মতো করে লকডাউনের পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে। এহেন অবস্থাতেই এবার ভাইরাস মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য সরকার গুলিকে লকডাউন(lockdown) জারি করার বিষয়টি বিবেচনা করে দেখতে বললো দেশের শীর্ষ আদালত। শুধু লকডাউন নয় সংক্রমণ ছড়াতে পারে এই ধরনের যে কোনও অনুষ্ঠান নিষিদ্ধ করার বিষয়টিও বিবেচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্ট(Supreme Court)।

সোমবার করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, সংক্রমণ ছড়াতে পারে এই ধরনের যেকোনো জনসমাবেশ অনুষ্ঠান নিষিদ্ধ করার বিষয়ে চিন্তা ভাবনা করুক সরকার। পাশাপাশি জনস্বার্থে সরকার লকডাউন জারি করার বিষয়টিও বিবেচনা করে দেখতে পারে। এক্ষেত্রে আদালত আরো জানিয়েছে, যদি সরকার লকডাউন জারি করে, সেক্ষেত্রে সামাজিক আর্থিক প্রভাব বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের সমস্যাগুলি সরকারকে মাথায় রাখতে হবে। তাদের যেন কোনও রকম অসুবিধায় পড়তে না হয় তার জন্য আগাম ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:৫ মে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও, করোনার সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার গুলিকে শীর্ষ আদালতের নির্দেশ রোগীকে প্রয়োজনে হাসপাতালে বেড দিতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ দিতে হবে।স্থানীয় এলাকার বসবাসের প্রমাণ না দিতে পারলেও রোগীকে প্রত্যাখ্যান করা যাবে না।

Advt

spot_img

Related articles

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...

‘এই ধরনের গান আর নয়’, সাফ জানালেন শ্রেয়া

ভবিষ্যতে নির্দিষ্ট ধরনের গান আর রেকর্ড করবেন না— স্পষ্ট জানিয়ে দিলেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এক...