Friday, May 15, 2026

আঙুর ফল টক, ভোট বিপর্যয়ের ড্যামেজ কন্ট্রোলে ৩ থেকে ৭৭-এ মজেছেন দিলীপ

Date:

Share post:

চলুন ফিরে যাই ৫ বছর আগে। ২০১৬ সাল। বিধানসভা ভোট। মূল লড়াই বাম;কংগ্রেস জোটের সঙ্গে শাসক তৃণমূলেট8। প্রচুর অপপ্রচার; কুৎসার পরেও ২১১ আসন নিয়ে দ্বিতীয়বারের জন্য বাংলায় ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর গঙ্গার বুক দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। রাজনীতির পালা বদল হয়েছিস। বাম-কংগ্রেসকে পিছনে ফেলে প্রধান বিরোধী শক্তি হিসেবে উঠে এসেছে বিজেপি।

বিশেষ করে ২০১৯ লোকসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির বিস্তার। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে হারাতে মোদি-শাহ ছুটে এসেছেন দিল্লি থেকে। কিন্তু নিট ফল জিরো। বাংলা নিজের মেয়েকেই চেয়েছে।

বাংলা দখলের লড়াইয়ে রণনীতি সাজানোর দায়িত্বে ছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিপর্যয়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে দায়ভার কি মোদী-শাহের? যদিও পার্টি লাইনে হেঁটে এই ফলাফল মোদি-শাহের ব্যর্থতা বলে মানতে চান না দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর যুক্তি, “৩ থেকে ৭৮ আসনে পৌঁছে গিয়েছে বিজেপি (BJP)। বাংলার রাজনীতিতে এই উত্থান ঐতিহাসিক।”

বিজেপির রাজ্য সভাপতি (West Bengal State BJP President) বলেন,”ব্যর্থতা বলে আমি মনেই করি না। বাংলায় ২৬ গুণ শক্তি বেড়েছে বিজেপির। এমন সাফল্য বাংলার ইতিহাসে কে পেয়েছে? পশ্চিমবঙ্গে কেউ ৫ বছরে ৩ থেকে ৭৮ আসনে পৌঁছতে পারেনি।”

আর এখানেই দিলীপবাবুর প্রলাপ নিয়ে কটাক্ষ করছে তৃণমূল। তাঁদের বক্তব্য, যে নরেন্দ্র মোদি, অমিত শাহ,দিলীপ ঘোষরা গণনার দু’ঘন্টা আগেও ২০০ বেশি আসন নিয়ে বাংলার মসনদে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে ছিলেন, তারাই কি-না এখন অফিসিয়াল বিরোধী দল হতে পেরে আনন্দ খুঁজছেন! সত্যি, আঙুর ফল টক…!

Advt

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...