Friday, April 3, 2026

ভোর থেকেই বৃষ্টি আর ঝোড়ো হাওয়া , উষ্ণতা থেকে স্বস্তি মহানগরের

Date:

Share post:

ভোর থেকেই মেঘের গর্জন। সঙ্গে প্রবল বৃষ্টি আর বাজের ঝলকানি (weather report) । মঙ্গলবার সকালটা এভাবেই শুরু হল মহানগরের। শুধু শহর কলকাতাই নয় সংলগ্ন জেলাগুলিতেও এদিন সকাল থেকেই বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দিনভর আকাশ মেঘলা থাকবে । সঙ্গে ঝোড়ো হাওয়ার এবং বজ্র বিদ্যুৎ-সহ ভারী, মাঝারি, অতি মাঝারি বা হাল্কা বৃষ্টি। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আগামী ৬ মে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় কালবৈশাখীর সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমতে পারে রাজ্যে। সোমবার থেকেই তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামতে শুরু করেছে। বিশেষ করে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকায় স্বস্তির আবহাওয়া মিলবে রাজ্যে । কলকাতার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১৪.৭ মিলিমিটার।

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...