Wednesday, May 13, 2026

ব্রিটেনে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনোয়োগ করবেন সেরাম কর্তা

Date:

Share post:

ভারতে টিকার আকাল। ঠিক এমন সময়ই ব্রিটেনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের সিইও(CEO) আদার পুনাওয়ালা। এমনকি ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগও করবেন তিনি।সম্প্রতি এই ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
সোমবারই লন্ডনে বরিসের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে এ সম্পর্কীয় একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ব্রিটেনের ডাউনিং স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ভারতীয় টিকা প্রস্তুতকারক সংস্থার কর্তা আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই একটি অঙ্গ।ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদার পুনাওয়ালার এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অঙ্গ, যা দু’দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে।

Advt

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...