Wednesday, April 1, 2026

মমতার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত বুদ্ধদেব, বিমান, দিলীপ, সৌরভও

Date:

Share post:

আগামীকাল বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ করোনার সংক্রমণের কারণে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনেকটাই অনাড়ম্বর হতে চলেছে ৷ আমন্ত্রিত থাকছেন হাতে গোনা কয়েকজন ৷ অন্য কোনও রাজ্যের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে ৷
বিগত দু’ বারই মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্য রাজ্যের অনেক প্রতিনিধিকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিলে ৷ তবে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও।
রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে আমন্ত্রণ জানালেও তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবে কি না সে বিষয়ে কিছু জানানো হয়নি ।
তৃণমূলের তরফে ওই অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম । এছাড়া সাংসদ হিসাবে উপস্থিত থাকবেন দেব এবং শতাব্দী । আমন্ত্রণ করা হয়েছে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে । এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডও। যেহেতু করোনা বিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে ।

Advt

Related articles

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে...

ভোটের মুখে সক্রিয় এনআইএ, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল 

বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পর থেকেই রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে বারংবার সরব হয়েছে তৃণমূল। ইডি ও সিবিআইয়ের...

লড়াই হোক উন্নয়নের নিরিখে! সুদামগঞ্জের সভা থেকে বিজেপিকে ‘ভোকাট্টা’ করার ডাক অভিষেকের 

উন্নয়নের খতিয়ান নিয়ে খোলা ময়দানে বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজগঞ্জের আমবাড়ি সুদামগঞ্জের...

শুধু ওটিপি নয়, বাড়ছে নিরাপত্তা স্তর—ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম চালু

ডিজিটাল লেনদেন (Digital Transactions) এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। মোবাইল ফোনেই বিল পেমেন্ট (Bill Payment), অনলাইন...